জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশক্তি সমর্থিত প্যানেল থেকে প্রার্থী হয়েছেন ইবনে সাবিত তারেক। তিনি ছাত্রশক্তির প্যানেল থেকে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার ১৮ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচতলায় এক সংবাদ সম্মেলনে “ঐক্যবদ্ব্য জবিয়ান”নামে এই প্যানেল ঘোষণা করা হয়।
ইবনে সাবিত তারেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তার নিজ বাড়ি কক্সবাজার । তিনি কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জবি এর সাবেক সাধারণ সম্পাদক। ২৪ এর জুলাই আন্দোলন থেকে শুরু করে ক্যাম্পাসের সকল আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
এ বিষয়ে ইবনে সাবিত তারেক বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও ক্যাম্পাসের স্বার্থে আমি সবসময় সক্রিয় থেকেছি—জুলাই আন্দোলন থেকে শুরু করে কাঁথা-বালিশ কর্মসূচি, গণঅনশন এবং ফিলিস্তিনের পক্ষে অবস্থান সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করেছি। মনোনয়ন নেওয়ার পর জকসু নিয়ে আমার প্রত্যাশা আরও স্পষ্ট হয়েছে। আমি চাই একটি সক্রিয়, শিক্ষার্থী-কেন্দ্রিক সংসদ—যেখানে সমস্যা সমাধান, অধিকার রক্ষা এবং পরিচ্ছন্ন-স্বাস্থ্যকর ক্যাম্পাস গঠনের প্রকৃত উদ্যোগ থাকবে।
তিনি আরও বলেন, আমি একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করি—যেখানে মতবিরোধ থাকবে, কিন্তু সম্মান অটুট থাকবে। শিক্ষার্থীরাই নিজেদের যোগ্য প্রতিনিধি বেছে নেবে—এটাই কামনা।
ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল বেচে নেওয়ার বিষয়ে তিনি বলেন, আমি ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলকে বেছে নিয়েছি মূলত তিনটি কারণে , দৃষ্টিভঙ্গির মিল, পরিকল্পিত কাজের অঙ্গীকার, স্বচ্ছ নেতৃত্ব ও দলগত ঐক্য।
শেষ কথা, আমি এমন একটি টিম চাই, যারা শুধু কথা নয়—কাজ করবে। তাই আমি ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলকে সমর্থন করেছি।”
তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার গেলে মাঝপথে বিপদে পড়া, হোটেল সমস্যা, অতিরিক্ত দাম, হয়রানি, পরিবহন অনিয়ম ও নিরাপত্তাহীনতার মতো নানা সমস্যার মুখোমুখি হন। যেহেতু আমার নিজ বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভার অন্তর্গত, তাই আমি চাই আমার এলাকার অভিজ্ঞতা ও সংযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুলভ ও নিশ্চিন্ত ভ্রমণব্যবস্থা গড়ে তুলতে।
আমি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নির্বাচিত হলে কক্সবাজারগামী শিক্ষার্থীদের জন্য নীচের কার্যক্রমগুলো বাস্তবায়ন করব: “কক্সবাজার স্টুডেন্ট সাপোর্ট সেল” বিশ্বস্ত হোটেল ও পরিবহন তালিকা প্রকাশ”,কক্সবাজার ভ্রমণের “সেফটি গাইডলাইন, জরুরি পরিস্থিতির দ্রুত সহায়তা নেটওয়ার্ক, হয়রানির বিরুদ্ধে জিরো টলারেনন্স
কক্সবাজারে সন্তান হিসেবে আমার একটাই লক্ষ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কক্সবাজার ভ্রমণে নিরাপদ, নির্ভরযোগ্য এবং স্বস্তিদায়ক অভিজ্ঞতা অর্জন করতে পারে। আমার এলাকার অভিজ্ঞতা ও যোগাযোগ আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ব্যবহার করবো।
এর আগে, গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ও হল সংসদ মিলে মোট ২৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। ১৯ ও ২০ নভেম্বর বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।২৪–২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হবে। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে, যা পরদিন (৯ ডিসেম্বর) প্রকাশ করা হবে।এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা।২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও সেদিনই ভোট গণনা সম্পন্ন হবে। ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।